গাজোল দেওতলা অঞ্চলের তরিকুল্লাহ সরকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫ তম প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোলের পঞ্চায়েত স্মিতির সভাপতি প্রভাস পোদ্দার, গাজোল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি রঞ্জিত বিশ্বাস, গাজোলের প্রাক্তন বিধায়ক সুনিল চন্দ্র রায়, মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ দিলরুবা ইয়াসমিন, বিশিষ্ট সমাজসেবী ফরহাৎ হোসেন, এই বিদ্যালয়ের টি আই সি সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও ছাত্র-ছাত্রীরা। এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিভিন্ন কবিতা আবৃতি, সঙ্গীত, নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে। ভিড়ের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা উংসাহ প্রকাশ করে।
বিদ্যালয়ের টি আই সি জানান, এই বিদ্যালয়ে ৩৫ তম প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করা হয় বিশাল উংসাহের মধ্য দিয়ে। এই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ খুব উন্নত মানের, ছাত্র-ছাত্রীর সংখ্যাও প্রায় ভালো। বিদ্যালয়ের কিছু সমস্যা রয়েছে, যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/GJ5dBD-U5qs
মালদা